র্ষণের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান জানান, উপজেলা শিক্ষা অফিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর সোমবার বিকালে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
শাহজাদপুর থানার ওসি হাসান ইকবাল শামীম জানান, পলাতক থাকায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি জানান, শিক্ষক আব্দুস সবুর গত ১৮ অক্টোবর ঠুঁটিয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নয় দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করেন।
এ ঘটনায় ২৬ অক্টোবর ছাত্রীর বাবা বাদী হয়ে আব্দুস সবুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনা তদন্তে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, মারুফা খাতুন ও জহুরুল হকের সমন্বয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
তারা বিষয়টি তদন্ত করে সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দেন।
আব্দুস সবুর উপজেলার বাশুরিয়া গ্রামের প্রয়াত শমসের সরদারের ছেলে।
গত ২২ অক্টোবর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।