রাজধানীর হোটেল র‌্যাডিসনের বিপরীতে কুমির্টোলা হাসপাতালের সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন, মাইক্রোবাস চালক আলামীন (২৮)। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

বুধবার রাত দেড়টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুমির্টোলা হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শরিফুল ও জাহিদুলের নাম জানা গেছে। তার‍া ঢামেকে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *