Commerceswadejhবাণিজ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশে সকল নিত্য প্রয়োজনীয় প্রণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে। এখন আন্তর্জাতিক বাজারেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও নিম্নমুখী রয়েছে।

রবিবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ, মূল্য পরিস্থিতি, বিপণন ও পরিবেশক সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে প্রারম্ভিক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্য নির্ধারণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। মুক্তবাজার অর্থনীতিতে যারা উৎপাদক ও আমদানিকারক তারাই পণ্যের মূল্য নির্ধারণ করবেন। তবে বাজার যাতে অস্থিতিশীল না হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিষ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা, ব্যবসায়ীদের সমস্যার সমাধান ও তাদের সহযোগিতা করা এবং বাজার মনিটরিং করা।

ভোজ্যতেলের ক্ষেত্রে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন। ট্যারিফ কমিশনের প্রদিবেদন অনুযায়ী ১ লিটার সয়াবিন তেল উৎপাদনে ব্যয় হয় ৮৬ টাকা, আর এটা বিক্রি করা হয় ১৪০ টাকা লিটারে’- সাংবাদিকদের এমন কথার জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘১ লিটার সয়াবিনের উৎপাদন খরচ কত, বোতলের দাম কত, তা সঠিকভাবে যাচাই করে দাম নির্ধারণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কোনভাবেই যেন অতিরিক্ত ধরা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *