হতাশায় ভুগছেন বাংলাদেশ হতে নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে এ হতাশা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
রোববার দুপুরে নিজ ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার সবচেয়ে বড় দোষ, আমি অপ্রিয় সত্য কথা বলি, দ্বিতীয় দোষ, অনেক ঠকার পরও মানুষকে বিশ্বাস করা বন্ধ করি না, তৃতীয় দোষ, অপাত্রে ভালবাসা দান করি।
নিজ স্ট্যাটাসে তসলিমা আরো লেখেন, এই তিনটি দোষের কারণে অনেক ভুগেছি জীবনে, এখনো ভুগছি।
