ইবোলা মহামারী: ভারতে একজনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে

varot cswadesপশ্চিম আফ্রিকার দেশগুলোর বাইরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ইবোলা সনাক্ত হওয়ার পর এবার ভারতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এক যুবককে।

জানা গেছে, ২৬ বছর বয়সী ঐ ভারতীয় যুবক লাইবেরিয়ায় থাকাকালে ইবোলা আক্রান্ত হন। এখন তিনি সেরে উঠলেও তার শুক্রাণুতে রয়ে গেছে ইবোলা জীবাণু। আর তাই এই সতর্কতা নিয়েছে দেশটি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লাইবেরিয়ায় থাকাকালীন সময়েই ওই যুবক ইবোলা চিকিৎসা সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে, পুরুষদের শুক্রাণুতে সেরে ওঠার পরও ৯০ দিনের মতো ইবোলার নমুনা পাওয়া যায়। আর তাই ঐ যুবককে একা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে অন্তত ঐ ৯০ দিন সেভাবেই থাকতে হবে যাতে করে তিনি কোন যৌন সংসর্গে যেতে না পারেন।

জানা গেছে, দিল্লিতে ফিরে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়মাবলী মেনে তাকে পরীক্ষা করা হয়েছিল। আরো পরীক্ষা নিরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।

বিবিসি বাংলা তাদের এক সংবাদে জানায়, প্রায় ৪৫ হাজার ভারতীয় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বাস করেন। গবেষকরা বলছেন ভারতে কোনভাবে এটি ছড়ালে ভয়াবহ মহামারি দেখা দেবার আশংকার রয়েছে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকাতে প্রায় এক বছরে পাঁচ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি