Arrest_12
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আব্দুল আওয়াল (৩০) কে গ্রেফতার করেছে বাঘা থানার পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টার সময় এ. এস. আই. আব্দুল মজিদ গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আওয়ালকে গ্রেফতার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, বাঘা উপজেলার হেলালপুর গ্রামের দেছের আলীর ছেলে আব্দুল আওয়াল দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টের ভিক্তিতে বুধবার রাত ১২ টার সময় গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *