suja photo -SwadeshNews24গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে ২০ গ্রাম হিরোইন ও ৫০পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম সুজা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটক শফিকুল ইসলাম সুজা কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা  গ্রামের মো. রেজাউল  করিমের ছেলে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক  আশরাফ হোসেন হিরোইন ও ইয়াবাসহ এক যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবর পেয়ে সুজার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে হিরোইন ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *