51905_e2ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাউথ এশিয়ার ফ্ল্যাগশিপ প্রজেক্ট মার্কেট ‘ফিল্ম বাজার’-এ বেস্ট প্রজেক্ট পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। পুরস্কার হিসেবে জনপ্রিয় এ নির্মাতা পেয়েছেন ১৬ হাজার মার্কিন ডলার। সম্প্রতি এক অনুষ্ঠানে ফারুকীর হাতে এ পুরস্কার তুলে দেন রোম ফিল্ম ফেস্টিভালের আর্টিস্টিক ডিরেক্টর মার্কো মুলার। ‘নো ল্যান্ডস ম্যান’ হলো ফারুকীর পরবর্তী চলচ্চিত্র। এটি এবার মুক্তির আগেই জিতে নিলো এ পুরস্কার। এদিকে ক’দিন আগেই ফারুকী পরিচালিত সর্বশেষ ছবি ‘পিঁপড়াবিদ্যা’ মুক্তি পেয়েছে। আলোচনার পাশাপাশি ছবিটি দর্শক মহলে বেশ সমাদৃত হয়েছে। ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির জন্য এ পুরস্কার অর্জন প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমার পরবর্তী ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ সাউথ এশিয়ার ফ্ল্যাগশিপ প্রজেক্ট মার্কেট ‘ফিল্ম বাজার’ এ বেস্ট প্রজেক্ট পুরস্কার পেয়েছে। এর জন্য পাওয়া ১০ লাখ রুপি অবশ্যই বড় ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার হলো প্রেস্টিজ। এ প্রজেক্ট মার্কেটে নির্মাতারা তাদের পরের ছবির গল্প ও আগের কাজ পাঠান। সেখান থেকে পঁচিশ-তিরিশটা প্রজেক্ট নির্বাচিত হয়। এরপর নির্বাচিত ছবির পরিচালকরা তাদের স্ক্রিপ্ট পিচ করেন। সেখান থেকেই বেস্ট প্রজেক্ট পুরস্কার দেয়া হয়। এটা আমার জন্য অনেক গর্বের। আমি মনে করি বাংলাদেশের ছবি সামনে এগিয়ে যাবেই। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না।

Posted by Ab Emon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *