Uop__Nirbachon-e1411270420982 copy

কক্সবাজার রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাছাইকালে রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই’র শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের আপত্তির আলোকে wiUvwbs অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা,রিয়াজুল আলমের মনোনয়নপত্রটি বাতিল করেন। বৈধ প্রার্থীরা হলেন-বিগত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান মরহুম আহমেদুল হক চৌধুরীর স্ত্রী আনোয়ারা বেগম, তার বড় ছেলে মেরাজ আহমেদ চৌধুরী মাহিন, জামায়াতের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল ও রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দিন। এদিকে ৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২১ ডিসেম্বর ভোটগ্রহনের দিন ধার্য্য রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *