ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালানোয় বিএনপি রাজপথের আন্দোলনে সফল হচ্ছে না বলে মনে করেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ফুটবল খেলায় যারা ফাউল করে তাদের পা ভেঙ্গে যায়। বিএনপি নির্বাচনে ফাউল খেলে সামনে এগোতে চায়। এজন্য পা ভেঙ্গে ঘরে বসে আছে, আর বের হতে পারছে না।
সরকারি কয়েকজন কর্মকর্তার সঙ্গে খালেদা জিয়ার কথিত বৈঠক নিয়ে আলোচনার মধ্যে শনিবার পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজে ছাত্রলীগের এক কর্মসূচিতে একথা বলেন শাজাহান খান।
গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তার বৈঠকের খবর গণমাধ্যমে এলে তার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটা ষড়যন্ত্রের অংশ।
কবি নজরুল কলেজে ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধনের পর শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সারা দেশে ‘ক্লিন বাংলাদেশ, সেইফ বাংলাদেশ’ কর্মসূচি শুরু করবে।
ছাত্রলীগের এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ নাসরীন সুলতানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারওয়ার কবীর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *