লাক্স তারকা খ্যাত মডেল, অভিনেত্রী বিপাশা কবির। সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রে এ নামটি বিশেষভাবে আলোচিত। এ পর্যন্ত বিশের অধিক চলচ্চিত্রের আইটেম গানে নেচে দর্শক মাতিয়েছেন বিপাশা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। তিনি এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। ইচ্ছে ছিল চলচ্চিত্রের নায়িকা হওয়ার। কিছুটা শখের বসে আইটেম গানে অভিনয় করেন তিনি। ঢাকাই চলচ্চিত্রে ২০১২ সাল থেকে শুরু হয় আইটেম গানের জোয়ার। যা দেখে বিপাশা অনুপ্রাণিত হয়েছিলেন। তাই আইটেম গানে অংশ নেওয়ার জন্য নিজে থেকেই নির্মাতাকে অনুরোধ করেছিলেন তিনি। নির্মাতা তার আগ্রহ দেখে সিনেমার আইটেম গানের জন্য তাকে নির্বাচিত করেন। ঐ বছরই জাজ মাল্টি মিডিয়ার ভালোবাসার রঙ সিনেমার আইটেম গানে অংশ নিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন বিপাশা। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আইটেম গানের পাশাপাশি সিনেমায় অভিনয়ও করছেন এ প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি সিনেমায় প্রধান নায়িকার ভুমিকায় অভিনয় করছেন। সায়মন তারিক পরিচালিত গুন্ডামী সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ। এ সিনেমাটি প্রসঙ্গে বিপাশা ডিনিউজকে বলেন, ‘এই প্রথম আমি নায়িকা চরিত্রে অভিনয় করছি। কাজ করে অনেক ভালো লাগছে। ছবিটিতে আমার সহ-শিল্পী শাহরিয়াজ। সিনেমাটির গল্পে আপনার চরিত্র কী? এর উত্তরে বিপাশা বলেন, ‘এ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে একটি মেয়ে নায়িকা হতে চায়। অবশেষে মেয়েটি একজনের সহযোগিতায় নায়িকা হয়। এমন এক গল্পকে কেন্দ্র করে গড়ে ওঠেছে এ সিনেমার গল্প। এই মেয়েটির চরিত্রে অভিনয় করছি আমি।’ তিনি আরও বলেন, ‘বাস্তবে আমিও নায়িকা হওয়ার জন্য অনেক কষ্ট করেছি। তাই সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে আমি অনেক মজা পাচ্ছি।’ গুন্ডামী চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ১৫ সেপ্টম্বর, ঢাকার উত্তরায়। ঐ দিনই সিনেমাটির শুটিং শুরু হয়। আলী ফিল্ম পরিবেশিত, মুহাম্মদ আলী প্রযোজিত গুন্ডামী চলচ্চিত্রটি এখনো নির্মাণাধীন। একটা ছেলে কিভাবে গুন্ডা হয় সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। এ সিনেমায় শাহরিয়াজ ও বিপাশা ছাড়াও আরও অভিনয় করছেন, কাজী হায়াৎ, মিশা সওদাগর, আলেকজান্ডার বো, রিমু সহ আরও অনেকে। এ সিনেমায় মোট পাঁচটি গান থাকছে। বিপাশার মিডিয়ায় অভিষেক রুমানা রশীদ ঈশিতা হাত ধরে। গুণী অভিনেত্রী ঈশিতা পরিচালিত একটি নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এর পর তিনি কাজ করেছেন ইরানী বিশ্বাস পরিচালিত তবুও প্রতীক্ষা, হিমু আকরামের জলছাপ ও আলভী আহমেদ পরিচালিত সমীকরণ শিরোনামের নাটকে। নাটকে এখন কেন অভিনয় করছেন না? এমন প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘নাটকে আপাতত অভিনয় করছি না। কারণ চলচ্চিত্র আমার স্বপ্নের একটা জায়গা। নিজেকে একজন সফল চিত্রনায়িকা হিসেবে তৈরি করতে চাই।’ দেশের অভিনয়শিল্পীদের মধ্যে শাবানা এবং সুবর্ণা মোস্তাফার অভিনয় অনেক বেশি পছন্দ করেন বিপাশা। এ দুইজনকে আদর্শ হিসেবে মেনে অভিনয় করছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে পছন্দের তালিকায় আরও রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং কোয়েল মল্লিকের নাম। এ অভিনেত্রীদের অভিনয় ও নাচ খুব পছন্দ করেন তিনি। তাই সময় পেলেই তাদের সিনেমা দেখেন তিনি। তাদের অভিনয়, নাচ অনুসরণ করার চেষ্টাও করেন বিপাশা। নাচ, অভিনয়ে যেমন পারদর্শী তেমনি ভালো ছবিও আঁকেন বিপাশা। তিনি জানান, অভিনেত্রী না হলে চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করতেন। Post by আশিকুর রহমান স্বদেশনিউজ২৪.কম Post navigation কবর দেওয়ার দুই ঘণ্টা পর বেঁচে উঠল সদ্যোজাত আজব এক প্রতিযোগীতা বউ ঘাড়ে নিয়ে দৌড়।