নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের অসুস্থ বিশিষ্ট কবি আবদুল গফুর শেখকে আজ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক সচিব আজ তাঁর সচিবালয়ের কার্যালয়ে এই চেক হস্তান্তর করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বহু কবিতা ও গানের রচয়িতা আবদুল গফুরকে এক অনুষ্ঠানে পল্লীকবি জসীম উদ্দীন চারণ কবি নামে অভিহিত করেন। সংস্কৃতি মন্ত্রণালয় ১৯৮১ সাল থেকে আবদুল গফুর শেখকে প্রতিমাসে এক হাজার ৪০০ টাকা করে ভাতা দিয়ে আসছে।

Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম