JOHN KARI

অবশেষে স্পষ্ট হলো যুক্তরাষ্ট্রের সিরিয়া-বিষয়ক নীতি। এটা সুস্পষ্ট করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজনৈতিকভাবে সিরিয়ার চলমান সংকট সমাধান করার আহ্বান জানিয়েছেন। বিলম্বে হলেও তার এই আহ্বানের মধ্য দিয়েই বিষয়টি পরিষ্কার হয়েছে। তিনি বলেছেন, ইরান ও রাশিয়াসহ সব দেশের পররাষ্ট্র্রমন্ত্রীরা একমত হবেন যে, সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই। রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমেই কেবল সিরিয়ার গৃহযুদ্ধের অবসান হতে পারে। ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্মেলনে জন কেরি গত রোববার এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র গভীরভাবে জড়িত হওয়া উচিত কারণ তা না হলে আঞ্চলিক সমস্যাগুলো আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে। বক্তব্যের এক পর্যায়ে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির প্রশংসা করে জন কেরি বলেন, দেশটির সব শ্রেণির মানুষকে সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পেরেছেন তিনি। এদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জন কেরি দাবি করেন।
Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *