আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ¯’ানীয়রা। এ সময় ছিনতাই হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার সানদার পট্টির জামে মসজিদের সামনে থেকে রবিবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলা শহরের সবুজপাড়া গ্রামের আবদুল মতিনের পুত্র শিমুল মিয়া (২০), এজাজ আহমেদের পুত্র লাল চাঁন মিয়া (২২) ও কাল্টু মিয়ার পুত্র আমির হোসেন (২৫)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব জানান, ভোরে ঢাকা থেকে আসা দুই পথচারীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা ছিনতাই করে ওই তিন যুবক। পরে ¯’ানীয়রা সকাল ১১টার দিকে ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দেন। তিনি জানান, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হলেও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এ নিয়ে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিউর আহমেদ জানান, মামলা হলে আটক যুবকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
