অ্যান্ড্রয়েড সেটের সাথে গাড়ির সংযোগ তো পুরনো খবর, এবার গাড়িতেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংযোজন করে দেবে গুগল।

গাড়িতে ‘অ্যান্ড্রয়েড এম’ নামের এই সফটওয়্যার সংযোজন করে দেয়া সম্ভব হবে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে। সম্প্রতি একথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। গাড়িতে ইন্টারনেট সংযোজন দেয়ার জন্য রীতিমতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো টেক কোম্পানিগুলো।

অ্যান্ড্রয়েড সফটওয়ার গাড়িতে সংযোজনে সফল হলে গন্তব্য বলে দেয়ার পাশাপাশি গাড়ি গ্রাহককে দেবে অনেক ধরনের সুবিধা। তবে নিরাপত্তার স্বার্থে গাড়িতে প্রবেশের ব্যাপারে গ্রাহকের জন্য থাকবে আলাদা কিছু সেটিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *