jikk

পেশোয়ারে স্কুলে ভয়াবহ তালেবান হামলার পর পাকিস্তানজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের স্কুলগুলোয় শীতকালীন ছুটি শেষ হওয়ার আগেই নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ।

এরই মধ্যে বিভিন্ন স্কুলে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সময়ের আগেই অনেক স্কুলে শীতকালীন ছুটি দেয়া হয়েছে। এরইমধ্যে জঙ্গিদের গতিবিধি’র ওপর নজর রেখে পাওয়া তথ্য অনুযায়ী নতুন হামলার আশঙ্কা প্রকাশ করেছে ইসলামাবাদ পুলিশ।

এদিকে নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া- আসা নিশ্চিত করতে পাকিস্তানজুড়ে ‘নিরাপদ স্কুল পদক্ষেপ’ নামে বিশেষ কর্মসূচি নেয়ার পরিকল্পনার কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *