৮৭৩টি ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করে গ্রিনেজ বুকে স্থান করে নেওয়া ভেনেজুয়েলার আইসক্রিম প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান অর্থনৈতিক মন্দার কারণে বন্ধ হয়ে গেছে। আজ রোববার এনডিটিভি অনলাইনের এক খবরে জানানো হয়, আইসক্রিম প্রস্তুতকারী বিখ্যাত ওই প্রতিষ্ঠানটির নাম কোরোমোটো। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, ‘দুধের সংকটের কারণে আমরা আইসক্রিম বানানো বন্ধ করে দিয়েছি।’ স্থানীয়রা জানায়, বড়দিন থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। প্রবেশ ফটকে ‘দুধের অভাবে আপনাকে আইসক্রিম দিতে পারলাম না’ বলে একটি বার্তা সেঁটে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন স্বাদের আইসক্রিম পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল। ভেনেজুয়েলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে। বছরজুড়ে থাকা অর্থনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। Post navigation গভীর কূপ থেকে দুই দিন পর উদ্ধারের নজিরও আছে এয়ার এশিয়া’র বিমানটির সন্ধান মেলেনি
৮৭৩টি ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করে গ্রিনেজ বুকে স্থান করে নেওয়া ভেনেজুয়েলার আইসক্রিম প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান অর্থনৈতিক মন্দার কারণে বন্ধ হয়ে গেছে। আজ রোববার এনডিটিভি অনলাইনের এক খবরে জানানো হয়, আইসক্রিম প্রস্তুতকারী বিখ্যাত ওই প্রতিষ্ঠানটির নাম কোরোমোটো। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, ‘দুধের সংকটের কারণে আমরা আইসক্রিম বানানো বন্ধ করে দিয়েছি।’ স্থানীয়রা জানায়, বড়দিন থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। প্রবেশ ফটকে ‘দুধের অভাবে আপনাকে আইসক্রিম দিতে পারলাম না’ বলে একটি বার্তা সেঁটে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন স্বাদের আইসক্রিম পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল। ভেনেজুয়েলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে। বছরজুড়ে থাকা অর্থনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে।