swadeshকুমিল্লায় দেবিদ্বারের গুনাইঘর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলমের বিরুদ্ধে প্রতিবেশী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এদিকে, এ ঘটনার পর থেকেই মামলা না করতে কিশোরীর পরিবারকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে রোববার দুপুরে নির্যাতিতার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর দেবিদ্বার থেকে ফেরার পথে কিশোরীকে কৌশলে ধরে নিয়ে যায় খোরশেদ আলম। পরে নগরীর চকবাজার এলাকায় একটি বাড়িতে নিয়ে গিয়ে, কিশোরীকে মারধর ও ধর্ষণ করা হয়। এ ঘটনার তিনদিন পর খোরশেদ আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হলো। চেয়ারম্যান খোরশেদ আলমের বিরুদ্ধে এরকম আরো অনেক অভিযোগ আছে বলেও জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা।

নির্যাতনের শিকার ওই ছাত্রী বলে, ‘শাসনগাছা বাস স্টেশনের দিকে আসার পথে খোরশেদ চেয়ারম্যান রিক্সা ঘুরিয়ে চকবাজারের দিকে নিয়ে যায়। প্রতিবাদ জানালে আমাকে চড় থাপ্পড় মারতে থাকে। সবুজ নামের এক লোকের বাসায় নিয়ে আমার শ্লীলতাহানি করে। খোরশেদ চেয়ারম্যান বাথরুমে গেলে তার মোবাইল ফোন দিয়ে মাকে ফোন করি।’

এদিকে, অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *