নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধিঃ ২০ দলীয় জোটের ডাকা হরতাল সমর্থনে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি শাখারীপাড়া মোড়ে টায়ার জালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ।
সকালে উপজেলার নলডাঙ্গা-নাটোর সড়কের শাখারীপাড়া মোড়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের নেতৃর্তে কয়েক শতাধিক ২০ দলীয় জোটের নেতাকর্মীরা হরতাল সমর্থনে টায়ার জালিয়ে বিক্ষোভ সমাবেশ করে।এ সময় আরও উপ¯ি’ত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম এ হাফিজ,বিএনপি নেতা ,নাজমুছ সায়দাত বাবু, জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল জাহেদুল ইসলাম ,মাতিনুর রহমান মাতু ,আজিজ,আজাদ,মুনজু সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা ।
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?