রামগতিতে পৌঁছেছে শিক্ষিকার লাশ, মঙ্গলবার দাফন

পিকেটারদের ইটের আঘাতে নিহত স্কুল শিক্ষিকা সামসুন্নাহার ঝর্ণার মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় প্রথমে ঝর্ণার মরদেহ লক্ষ্মীপুর শহরের সোনালী কলোনীতে তার বাবার বাড়িতে নিয়ে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। এ সময় স্বজনরা এ হত্যাকাণ্ডের জন্য বিএনপি জোটকে দায়ী করার পাশাপাশি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে রাত ৮ […]

রামেক হাসপালে নবজাতক চুরির ঘটনায় এলাকায় তোলপার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২.৩০টার সময় হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ড থেকে ওই নবজাতক চুরির ঘটনা ঘটে। এর আধাঘন্টা আগে সিজারিয়ন অপারেশনের পর ওই নবজাতকের ওয়ার্ডে নেয়া হয়। নবজাতক চুরির ঘটনায় রামেক হাসপাতাল চুড়ে ব্যপক চাঞ্চল্যসৃষ্টি হয়েছে। রামেক হাসপাতাল সুত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর […]

গাইবান্ধায় মোটর শ্রমিক সাধারণ সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও প্রতিবাদ সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ী-এর সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লবকে একটি কুচক্রী মহল কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ¯’ানীয় চৌমাথা মোড়ে এক বিশাল শ্রমিক সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বি”চুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় হুমকি প্রদানকারীদের আইনের আওতায় এনে […]

গাইবান্ধায় হরতালে পিতা-পুত্রসহ শিবিরের ৪ কর্মী আটক

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে গাইবান্ধায় পালিত হ”েছ। হরতালের সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও জেলার পলাশবাড়ী থেকে পিতা-পুত্রসহ ৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুঠিয়াপুকুর থেকে সোমবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার আমলাগাছী গ্রামের ওসমান গণির ছেলে মজনু মিয়া (৫২), তার ছেলে […]

শার্শায় দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় বোমাসহ আটক ২

রুবেল আহম্মেদ,বেনাপোল প্রতিনিধি(যশোর): যশোরের শার্শা উপজেলায় সাতমাইল গরুহাট দখল নিয়ে আ,লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বোমাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পক্ষ এলাকায় ব্যাপক ভাংচুর চালায়। এনিয়ে আবারো সংঘর্ষের আশঙ্কায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনা¯’লে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ১ টায় এই সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটে। আটককৃতরা […]

নলডাঙ্গায় হরতাল সমর্থনে বিএনপির টায়ার জালিয়ে বিক্ষোভ

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধিঃ ২০ দলীয় জোটের ডাকা হরতাল সমর্থনে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি শাখারীপাড়া মোড়ে টায়ার জালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে । সকালে উপজেলার নলডাঙ্গা-নাটোর সড়কের শাখারীপাড়া মোড়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের নেতৃর্তে কয়েক শতাধিক ২০ দলীয় জোটের নেতাকর্মীরা হরতাল সমর্থনে টায়ার জালিয়ে বিক্ষোভ সমাবেশ করে।এ সময় আরও উপ¯ি’ত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক […]

চাঁদপুরে হরতালের মিছিলে পুলিশি বাধা ॥ আটক ১৮

এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে আজ সোমবার ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালীন হরতালের সমর্থনে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সকালে জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পিকেটিংকালে বিএনপির সাত কর্মীকে আটক করা হয়। এছাড়া শহরের জোড় পুকুর পাড় থেকে ছাত্রদলের একটি মিছিল কিছুদূর সামনে যেতেই পুলিশ […]

তালা সহ আশপাশের এলাকায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আব্দুল মতিন, তালা(সাতক্ষীরা)সংবাদদাতা ঃ অসহনীয় শীত আঘাত হেনেছে তালা সদর সহ পাটকেলঘাটা থানা উপজেলার সর্বত্র। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় পাটকেলঘাটা থানা অঞ্চলে শীতের মাত্রা বেড়েছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে তালা সহ আশপাশের গোটা এলাকা। সারাদিনের বেশীরভাগ সময়ই সূর্যের মুখ দেখা যা”েছ না। থানা সদর এলাকায় জন […]

সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে ২০দলের হরতাল পালিত

হরতালে বিভিন্ন স্থানে পুলিশ বিএনপি ও জোটের শতাধিক নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে। সোমবার সকাল থেকে দোকানপাট বন্ধ এবং সড়কগুলোতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক ছিল। তবে কোথাও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। চট্টগ্রাম: ২০ দলীয় জোট মেহেদীবাগে বিএনপি মিছিল […]

চুল পড়া বন্ধ করবে ৫টি কাজ

আপনার এত সাধের চুলগুলো, আজকাল চিরুনি ছোঁয়ালেই ঝরে পড়ে? আপনার বিছানা, বালিস, ঘরের মাঝে দেখা যায় ঝরে পড়া চুল। মাথাতেও চোখে পড়ে ফাঁকা জায়গা, ক্রমশ পাতলা হয়ে গিয়েছে চুলের ঘনত্ব? এই সমস্তই কিন্তু হচ্ছে আপনার ছোট্ট কিছু ভুলের কারণে। চুল পড়া কমাতে আহামরি কোন কিছুর দরকার নেই। কেবল রাতের বেলা একটু নিয়ম করে যত্ন করলেই […]

দুই দশকেও পর্যাপ্ত বিদেশি ক্রেতা টানতে পারেনি বাণিজ্যমেলা

শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ব্যবসায়ীরা মনে করেন নামেই শুধু এটি আন্তর্জাতিক মেলা, কেননা রপ্তানি বৃদ্ধিতে যে ধরনের উদ্যোগ নেয়া দরকার, তা চোখে পড়ে না এখানে। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে মেলায় বিদেশিদের অংশগ্রহণ বাড়াতে, বিদেশে বাংলাদেশ মিশনের সহযোগিতায় চেষ্টা চালান তারা। প্রায় ছয়শ’ প্রতিষ্ঠান অংশ নেয়া দেশের সবচেয়ে বড় ঢাকা আন্তর্জাতিক […]

রওশন এরশাদের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চীন। এছাড়া, ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে […]

জয়পুরহাটে দাফনের সময় নড়েচড়ে উঠল শিশু!

জন্মের পর ক্লিনিকেই মৃত ঘোষণার পর বাড়িতে দাফনের প্রস্তুতির সময় নড়েচড়ে কেঁদে ওঠে নবজাতক। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় জয়পুরহাট জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার জয়পুরহাট শহরের প্রধান রাস্তার আমতলী এলাকার পদ্মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে। দিনাজপুরের […]

সুস্বাদু ফুলকপির পরোটা তৈরী করুন খুব সহজে

আলু পরোটা তো অনেকেই খেয়েছেন, ফুলকপির পরোটা খেয়েছেন কি? ফুলকপির পরোটা তৈরির বিষয়টা একটু অন্য রকম, আলুর মত ভর্তা বানিয়ে পরোটায় দেয়া যায় না। বরং ভিন্ন একটি রেসিপিতে তৈরি করতে হয় পুর আর সেই পুর পরোটার মাঝে ভরতেও হয় একটু কৌশল করে। লবণের মাঝেও আছে টেকনিক! চলুন জেনে নিই রেসিপি আর দেখে নিই তৈরি বিস্তারিত […]