মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। জামায়াতের এই নেতার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন এলাকায় ১২’শতাধিক ব্যাক্তিকে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর আজহারের মামলার সকল আইনি প্রক্রিয়া শেষ করে ট্রাইব্যুনাল-১। এটি এম আজহারুল ইসলামকে ২০১২ সালের ২২ আগস্ট গ্রেফতার করা হয়।
আজকের এ রায় ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৫ তম রায় ঘোষণা করা হলো।
