আব্দুল মতিন ॥ তালা(সাতক্ষীরা)সংবাদদাতা:
তালায় কুমিরা ইউনিয়ন যুবলীগের আয়োজনে বাংলাদেশ যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ৬টায় উপজেলার কুমিরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ নজর“ল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুর“ল ইসলাম, সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের সহ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীূগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ন-আহবায়ক জহির“ল হক নান্টু, তালা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কুমিরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *