সরকার জনগণের সাথে ব্ল্যাকমেইলিং করতেই আবারো ২০ দলীয় জোট নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘সরকার যত বেশি নির্যাতন-নিপীড়ন করবে বিএনপির গণতান্ত্রিক যাত্রা ততো শক্তিশালী হবে।’
তিনি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান।
