fffবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুধবার ডিবি কার্যালয় থেকে নিম্ন আদালতে হাজির করা হতে পারে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় । এসময় প্রেসক্লাবে ব্যাপক হট্টগোল হয়। এর আগে সোমবার রাতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছিলেন মির্জা ফখরুল এবং গতকাল এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
গ্রেফতারের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, ৫ জানুয়ারি দেশজুড়ে নাশকতায় বেশ কয়েকটি মামলা রয়েছে মির্জা ফখরুলের নামে।
এদিকে, মির্জা ফখরুলের মুক্তির দাবিতে রংপুর বিভাগের ৮ জেলা ও ঠাকুরগাঁও এ চলছে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
বুধবার সকালে হরতালের সমর্থনে কোথাও মিছিল-মিটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। শহরের অভ্যন্তরে গণপরিবহন ও হালকা যান চলাচল রয়েছে স্বাভাবিক।
তবে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। নাশকতা এড়াতে প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *