বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয় সপ্তম দিনের মত অবস্থান করছেন। তবে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে সেখানে।
কার্যালয়ের মূল ফটকের দুইপাশে পুলিশের পিকআপ ভ্যান ও জলকামান রেখে বন্ধ করে রাখা হয়েছে সড়ক। এই সড়ক দিয়ে জনসাধারণের চলাচল এখনো নিয়ন্ত্রণ করছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয় পুলিশ।
গত শনিবার রাত ৮টা থেকেই বেগম জিয়া তার কার্যালয়ে অবস্থান করছেন।