এক নজরে দ্বিমাত্রিক টিম ও প্রকাশনা উৎসব (ভিডিও সহ)
স্বদেশ নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও এবং অনলাইন নিউজ পোর্ট রেডিও স্বদেশ ও স্বদেশ নিউজ ২৪ ডটকমের সকল শ্রোতা ও পাঠকের জন্য লাইভ প্রোগ্রামের ভিডিও দেখুন- জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীনা থেকে প্রকাশিত হলো মিশ্র অ্যালবাম দ্বিমাতিক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। প্রকাশিত অ্যালবামে গান রয়েছে ৯টি ।গান গুলো […]
এখন মোবাইল চার্জ হবে মাত্র ৩০ সেকেন্ডে!!
স্মার্ট ফোনের সবচেয়ে বড় সমস্যা এর ব্যাটারি। একবার চার্জ করে বেশিক্ষণ যেমন ব্যবহার করা যায় না তেমনি চার্জ হতেও লাগে দীর্ঘ সময়। পরের সমস্যাটির অর্থাৎ চার্জ হতে যে দীর্ঘ সময় লাগে তার সমাধান নিয়ে নিয়ে এসেছেন গবেষকরা। লাস ভেগাসে চলমান কনজিউমার ইলেক্ট্রনিক শো’তে নতুন প্রযুক্তির একটি চার্জার দেখিয়েছে ইসরাইলের স্টোরডট নামের একটি প্রতিষ্ঠান। নতুন এই […]
পাবনায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর-আগুন, আটক ৮
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ৯টি বাড়ি ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উভয়পক্ষের ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে এ […]
আইনমন্ত্রীর বাসার সামনে বোমা বিস্ফোরণ
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিনে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সামনে হাতবোমার বিস্ফোরণ হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে আনিসুল হকের বনানীর বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘রাতে দুর্বৃত্তরা আইনমন্ত্রীর বাসা লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।’ […]
টাঙ্গাইলে ২০ দলীয় জোটের মিছিল-সমাবেশ, অবরোধ কর্মসুচি পালন
টাঙ্গাইলে বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার অবরোধের চতুর্থ দিন জেলা বিএনপির উদ্যোগে ঢাকা- টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে মিছিল করে ২০ দলীয় নেতাকর্মীরা। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদ্বেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ […]
আগামী রোববার বগুড়ায় হরতালের ডাক জেলা বিএনপি’র
দলীয় প্রধানকে অবরুদ্ধ, তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ায় আগামী রোববার হরতালের ডাক দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের এক জরুরি সভায় হরতালের ঘোষণা দেয়া হয়। ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা […]
মধু নিয়ে মতবিরোধ
“মধু মাখা মুখ”,কিংবা “মধুর বচন” আমাদের দেশে খুব প্রচলিত কথা। এর মানে হল,বাল্যকালে যে যত বেশী মধু খাবে, তার বচন তত মিষ্ট হবে। এটা আমাদের দেশের একটা প্রতিষ্ঠিত গুজব ছাড়া আর কিছুই নয়। আজকাল এই আজব ধরনের গুজবটি নিয়ে আমাদের আধুনিক মন্য চিকিৎসক ও মধুপ্রেমী নানী দাদীদের মতবিরোধ কিছুটা সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে। সদ্য জন্মানো […]
নারায়ণগঞ্জে বন্ধন বাসে আগুন !
নারায়ণগঞ্জে উকিল পাড়ায় বন্ধন নামক পরিবহন বাসে আগুন দেওয়া হয়েছে । সম্পূর্ণ খবর জানতে স্বদেশ নিউজ ২৪ এর সাথেই থাকুন ।
আগামীকাল টাঙ্গাইল মেডিকেল কলেজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম শিক্ষাবর্ষের শুভ উদ্ভোধন করবেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়র হোসেন (এমপি)। এতে জেলা প্রশাসক […]
সর্বরোগের ঔষধ কালিজিরা
খাবারে ভেজালের ফলে রোগে আক্রান্ত হয়ে আমরা ঔষধ খেতে যাই। তারপর আবার নতুন বিপত্তি ঘটে যখন দেখি যে সেই ওষধের মাঝেও ভেজাল। কিছুটা সরষের ভেতর ভূত থাকার মত অবস্থা। এই ধরনের উভয় সংকটে যখন মানুষ হিমশিম খাচ্ছে, তখন যদি সর্বরোগের ঔষধের কথা বলা হয়, তখন বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা সত্যি। হ্যাঁ,বলছি কালিজিরার কথা। […]
সাড়ে ৩৪ কোটি অনুরোধ জমা গুগলের কাছে
২০১৪ সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কাছে পাইরেটেড কন্টেন্ট মুছে ফেলার জন্য সাড়ে ৩৪ কোটি অনুরোধ জমা পড়েছে। এ অনুরোধগুলোকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে গুগল ইনকর্পোরেশন। বিশ্বজুড়ে গ্রন্থস্বত্ব সংরক্ষণকারীরা ৩৪৫টিরও বেশি ওয়েব লিংক বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন গুগলকে। ২০১৩ সালের তুলনায় এ সংখ্যা ৭৫ শতাংশ বেশি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। পাইরেটেড কন্টেন্ট […]
আইনমন্ত্রীর বনানীর বাড়িতে অতর্কিত বোমা হামলা
আইনমন্ত্রী আনিসুল হকের বনানীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির ভিতরে থাকা একটি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, শুক্রবার রাত সোয়া আটটার দিকে বনানী দুই নম্বর রোডে অাইনমন্ত্রীর বাড়ির সীমানার ভেতরে দুর্বৃত্তরা বাইরে থেকে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বাড়ির […]
এবার বোতাম আকারের প্রসেসর আনল ইন্টেল
বোতামের মতো দেখতে ক্ষুদ্রাকৃতির প্রসেসর তৈরি করেছে ইন্টেল। ‘কুরি’ নামের এ প্রসেসর পরিধেয় প্রযুক্তিপণ্যে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রসেসরটি উন্মোচন করেন ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেজনিক। তিনি জানান, ‘আমরা দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক বিশ্বে প্রবেশ করছি। কম্পিউটার প্রযুক্তি তারহীন হওয়ার পাশাপাশি সব কিছুই এখন সংযোগের আওতায় আসছে। আর […]
আইফোন-৬ পাওয়া যাবে ভাল কাজ করলেই
ভাল কাজ করলেই পাওয়া যাবে আইফোন-৬এস স্মার্টফোন! এমন পুরস্কারের ঘোষণা ইনফোসিস CEO বিশাল সিক্কা-র৷ ই-মেল ও মেসেজের মাধ্যমে বার্তা পাঠিয়ে এমনই ঘোষণা করেছেন ইনফোসিস CEO৷ ঘোষণায় জানান হয়েছে, ৩০০০ জনকে আইফোন-৬এস পুরস্কৃত করা হবে৷ ২০১৪ সালের ভাল কাজের ভিত্তিতে এই তিন হাজার আইফোন দেওয়া হবে বলে জানান হয়েছে৷ গত বছরও ইনফোসিসের তরফে তাদের কর্মীদের পুরস্কৃত […]
পাকুন্দিয়ায় ২৪০ রাউন্ড গুলি, ৫টি বেয়নেট উদ্ধার
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মতিউর রহমান একদল পুলিশ সহ বুধবার গভীর রাতে উপজেলার আহুতিয়া গ্রাম থেকে ২৪০ রাউন্ড গুলি ও পাঁচটি বেয়নেট উদ্ধার করে। উপজেলার আহুতিয়া ইউনিয়নের আহুতিয়া গ্রামের রশিদ ভেন্ডারের জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা এসব গুলি ও বেয়নেট দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে […]