intel processor in batton shapeবোতামের মতো দেখতে ক্ষুদ্রাকৃতির প্রসেসর তৈরি করেছে ইন্টেল। ‘কুরি’ নামের এ প্রসেসর পরিধেয় প্রযুক্তিপণ্যে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রসেসরটি উন্মোচন করেন ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেজনিক।

তিনি জানান, ‘আমরা দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক বিশ্বে প্রবেশ করছি। কম্পিউটার প্রযুক্তি তারহীন হওয়ার পাশাপাশি সব কিছুই এখন সংযোগের আওতায় আসছে। আর তাই এ প্রসেসর তৈরি করেছে ইন্টেল। প্রদর্শনীতে ‘কুরি’র পাশাপাশি পঞ্চম প্রজন্মের ১৪টি নতুন কোর প্রসেসর উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এগুলো নোটবুকের পাশাপাশি আলট্রাবুক, ক্রোমবুক, অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে।

 

Posted by Ab Emon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *