চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ১০

index_67958চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুরে ভিজিডির কার্ড দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু‘গ্রুপে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের দলীয় অফিস, দুটি বাড়িতে আগুন এবং ১টি দোকান ভাঙচুর এবং নগদ ২ লাখ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে ।

শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে যুবলীগ ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলীর সাথে আওয়ামী লীগ কর্মী রেজাউল ইসলামের ভিজিডির কার্ড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউলকে পিটিয়ে আহত করে ইদ্রিস আলীর লোকজন। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে রেজাউল ইসলামের লোকজন একত্রিত হয়ে ইদ্রিস আলীকে ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আইনাল আলী (৬০), জাহানারা (৪০), সোহেল (২৫), নাসিমা (৩৫), কাবিল (৪৫), আব্দুল মালেক (৩৬), ইদ্রিস আলী (৪৫), ফজলু (৩৮) সহ ১০ জন আহত হয়।

এরপর আওয়ামী লীগের দলীয় অফিস, আইনাল আলী ও ইদ্রিস আলী বোন নাসিমার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কাবিলের দোকান ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ রেজাউলের লোকজন। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

যুবলীগ নেতা ইদ্রিস আলী জানান, প্রতিপক্ষ রেজাউলের লোকজন দলীয় কার্যালয়, দুটি বাড়িতে আগুন, ১টি দোকান ভাঙচুর করে নগত ২ লক্ষ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আলমডাঙ্গা থানার ওসি মামুনর রশিদ দলীয় কার্যালয়ে ও বাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেন। তবে লুটপাটের ঘটনা অস্বীকার করেন তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি