আরাফাত রহমান কোকোর মৃত্যতে নলডাঙ্গা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
লডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর হঠাৎ অকাল মৃত্যতে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । শুত্রুবার বাদ জুমআ আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যতে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁশিলা সরকার পাড়া মাদ্রসা […]
১ম দিন অনুপস্থিত ৭১৭৭, রোববার পরীক্ষা নিয়ে সংশয়
২০ দলীয় জোটের অবরোধ-হরতালের মধ্যে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছয়টি বিষয়ের পরীক্ষা রয়েছে। তবে রোববার (০৮ ফেব্রুয়ারি) হরতাল ডাকায় ওই দিনের পরীক্ষা নিয়ে ফের সংশয়ের সৃষ্টি হয়েছে। পরীক্ষার প্রথম দিন বিভিন্ন বোর্ডে অনুপস্থিত ছিল সাত হাজার ২শ’ ৭৭ জন পরীক্ষার্থী। অসদুপায় অবলম্বনে ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কারিগরি […]
দর্শনার্থীদের তথ্য সংরক্ষণ করছে প্রশাসন এবার রেজিস্ট্রার খাতা নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের গেটে পুলিশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এবার টেবিল বসিয়ে দর্শনার্থীদের তথ্য সংরক্ষণ করছে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কার্যালয়ের প্রবেশ গেটে রেজিস্ট্রার খাতার মাধ্যমে প্রবেশকারীদের নাম, ঠিকানা ও স্বাক্ষর লিপিবদ্ধ করছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কার্যালয়ের সামনে একটি টেবিল বসায় এসবি। সেখানে খাতা-কলম […]
কাদের সিদ্দিকীর অবস্থান মঞ্চ ভেঙে দিলো পুলিশ
মতিঝিলে কৃষক-শ্রমিক-জনতা লীগের অবস্থান মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এসে অবস্থান কর্মসূচির অস্থায়ী মঞ্চ ভেঙে দেয় এবং ব্যানার-ফেস্টুনগুলো নিয়ে যায়। কৃষক-শ্রমিক-জনতা লীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের আহ্বায়ক হাবীব উন সোহেল জানান, কাদের সিদ্দিকীসহ অন্যান্য নেতাকর্মীরা জুমার নামাজ পড়তে গেলে সেই সুযোগে পুলিশ এসে অস্থায়ী মঞ্চ ভেঙে দেয়। ব্যানার, ফেস্টুন নিয়ে […]
যারা সংলাপের কথা বলে তাদের ‘পাগল’ বলে আখ্যায়িত করেছেন-সজীব ওয়াজেদ জয়
যারা সংলাপের কথা বলে তাদের ‘পাগল’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, যারা সংলাপের কথা বলেন, তারা পাগল ছাড়া আর কিছুই নন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সন্ত্রাস বনাম রাজনীতি’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ সেমিনারের আয়োজন […]
রবিবার থেকে ফের ৭২ ঘন্টার হরতাল
দেশব্যাপী চলমান অনির্দিষ্ট কালের অবরোধ কর্মসূচির মধ্যেই ফের ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত চলমান অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার সর্বাত্মক ও শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে। শুক্রবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ক্ষাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা […]
গুম-হত্যা বন্ধ করতে জামায়াত আমিরের আহ্বান
রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে হত্যা, গুম ও নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। শুক্রবার এক বিবৃতিতে জামায়াত আমির এ অভিযোগ করেন। মকবুল আহমাদ বলেন, ‘বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি আইন লংঘন করছে। এমতাবস্থায় জাতিসংঘ, গণতান্ত্রিক রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী জনতাকে এ […]
গাজীপুরে ডিস ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাজীপুরের হায়দরাবাদ এলাকা থেকে মনির হোসেন নামের এক স্যাটেলাইট (ডিস) ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে হায়দরাবাদ এলাকার গোলাম মাওলার বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন ওই এলাকার মৃত সায়েদ আলীর ছেলে। জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের এস আই মো. একরামুল হক নিহতের স্ত্রীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার […]
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ১০
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুরে ভিজিডির কার্ড দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু‘গ্রুপে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের দলীয় অফিস, দুটি বাড়িতে আগুন এবং ১টি দোকান ভাঙচুর এবং নগদ ২ লাখ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে । শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, […]
রাজশাহী জেলা বিএনপির সাধারন সম্পাদক আটক
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: শুক্রবার বিকেল ৫টার সময় রাজশাহী জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ কে আটক করে মহানগর ডিবি পুলিশ। রাজশাহী বোয়লি থানার শষ্টিতলা নিজ বাড়ি থেকে ডিবি অভিযান চালিয়ে মামুন কে আটক করে নিয়ে যায় বলে তার পরিবারের সদস্যরা জানায়। মামুনের আত্মীয় মোছা: ঝিলিক সাংবাদিকদের জানায় ডিবি কোন তথ্য ছাড়া আমার মামাকে […]
আবারও হরতালের ডাক
আবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোট। অবরোধের পাশাপাশি রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিল জোটটি। আজ শুক্রবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। গত সপ্তাহের পুরো পাঁচ কর্মদিবসেই অবরোধের পাশাপাশি হরতালের কর্মসূচির পর আজ আবারও হরতালের কর্মসূচি দেওয়া হলো। আজ […]
এভাবে আর কত মায়ের বুক খালি হবে (পেটেধাল বোমায় নিহত পলাশবাড়ীর পুলিশ শামীমের পিতা-মাতাসহ অন্তঃসত্ত্বা স্ত্রী)
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি: ক্ষমতার লড়াইয়ের বলি হয়ে আমার মত এভাবে আর কত মায়ের কোল খালি হবে বলে বুক চাপড়াচ্ছেন পুত্র শোকে শোকাহত স্নেহময়ী গর্ভধারিনী মাতা মাজেদা বেগম ও অসহায় পিতা লাল মিয়া। অকালে চলে যাওয়া পুত্র পুলিশ কনস্টেবল শামীমের (কংনং-৩৬৬৬) জন্য। দেশে বিরাজমান রাজনীতিক টাল-মাটাল অবস্থার জন্যই আজ আমার ছেলেকে হারাতে হলো। ২ মাসের […]
বিয়ে করলেন শ্রেয়া
প্রেমিকের সঙ্গে মালা বদল করে নতুন জীবন শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা শ্রেয়া ঘোষাল। গতকাল বৃহস্পতিবার রাতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন ৩০ বছর বয়সী এই শিল্পী। বর দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য। বিয়ের পর ভক্তদের জন্য স্বামী শিলাদিত্যর সঙ্গে তোলা একটি সেলফি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন শ্রেয়া। ছবির সঙ্গে শ্রেয়া লিখেছেন, ‘বাঙালি […]
নলডাঙ্গায় এস এসসি ভোকেশলান ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত
নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাধ্যমিক শিক্ষা বোডের্র এসএসসি,কারিগরি শিক্ষা বোডের্র ভোকেশলান ও মাদধসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার প্রথম দিনে এক যোগে শুত্রুবার সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে । পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় । এর মধ্যে নলডাঙ্গা উচ্চ […]
রবিবার সারা দেশে হরতাল
আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির। নির্বিচারে নেতা-কর্মীদের হত্যা, গুম, গুলি, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এক বিবৃতি পাঠিয়ে এ হরতালের ঘোষণা দেয় সংগঠনটি। বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ছাত্র-জনতার মুক্তির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নৃশংসতা ও অমানবিকতার পথ বেছে নিয়েছে অবৈধ […]