সিরিয়া ও ইরাকভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হাতে জিম্মি মার্কিন ত্রাণকর্মী কিয়ালা মুয়েলার নিহত হয়েছেন। আইএস যোদ্ধারা ২০১৩ সালের আগস্ট মাসে ২৬ বছর বয়সী ওই ত্রাণকর্মীকে জিম্মি করে। কিয়ালার পিতা-মাতা ও ভাই মঙ্গলবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘কিয়ালা মুয়েলারের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হতে পেরে আমরা খুবই মর্মাহত।’ এর আগে শুক্রবার আইএস যোদ্ধারা দাবি করে, জর্ডানের বিমান হামলায় কিয়ালা নিহত হয়েছেন। জর্ডানের পাইলটকে জিম্মি করার প্রতিশোধ হিসেবে আম্মানের পক্ষ থেকে ওই বিমান হামলা চালানো হয় বলে জানায় আইএস। এছাড়া কিয়ালার পরিবারের পক্ষ থেকে তার হাতে লেখা একটি চিঠি প্রকাশ করা হয়েছে, যা কিয়ালা জিম্মি অবস্থায় লিখেছেন বলে দাবি করা হয়েছে। সূত্র: গার্ডিয়ান। – Post navigation জাপানসহ তিনটি দূতাবাসের সমস্যা সুরাহার জন্য অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাছে ইরাকে পৃথক হামলায় সেনাসহ নিহত ১১