libya-mapলিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তিন শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
এ ঘটনার চারদিন পর ৯ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃতরা সবাই পশ্চিম আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। গত শনিবার তিনটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিন শতাধিক অভিবাসী যাত্রা শুরু করে ইতালির উদ্দেশ্যে। এদিকে, খারাপ আবহাওয়ার কবলে পড়ে সোমবার নৌকা তিনটি ডুবে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *