mohammad younus_swadeshnews24জাতীয় ও আন্তর্জাতিক সমঝোতা ছাড়া বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবন অডিটরিয়ামে স্যোশাল বিজনেস ডিজাইন ল্যাব অনুষ্ঠানে একথা বলেন বিশ্ব ড. ইউনূস।

নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার উপায় কি হতে পারে এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, একটা সমঝোতা তো হতেই হবে, তার আগে নেতা-নেত্রীদের সাধারণ মানুষের প্রতি দরদ ও ভালোবাসা তৈরি হলে সকল সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, সহিংসতা কোন রাজনীতি নয়, যা বাংলাদেশে হচ্ছে। আমিও আশায় আছি কবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *