নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’

timthumb

Digi Motion Picture নিবেদিত মুখোশ মানুষ ” The Fake” সিনেমার মহরত সম্পন্ন হয় শুক্রবার এফডিসি এর জহির রায়হান কালার ল্যাব হলে । এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান, মুসফিকুর রহমান গুলজার,  নিবার্হী পরিচালক এ  কে এম সামসুদ্দোহা ও সিনেমার পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল ।

hillol

Mukhosh Manush 1
বেলা ১১ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা কিছু ক্ষণ পরে শুরু হয় । সিনেমায় অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্রে হিল্লোল , নওশিন, নবাগত রাইজা রশিদ, কিরনসহ আরও অনেকই । বিশেষ চরিত্রে অভিনয় করেন super hero & super heroine এর বিজয়ী মিমু । বিশেষ কারনে হিল্লোল , নওশিন উপস্থিত থাকতে পারে নি ।
DSCN9696 (Copy)
বক্তব্য দেন মুসফিকুর রহমান গুলজার , তিনি জানান , ” ছবি নির্মাণে এগিয়ে এসেছে তরুণ শিল্পীরা । তারা ভাল কিছু করতে চায় চলচ্চিত্রের মাধ্যমে । এই ছবিতে যারা জড়িত তাদের সবাইকে অভিনন্দন জানাই । এই ছবির সাফল্য কামনা করি । আশা করি এই ছবি দর্শকদের মন জয় করতে পারবে । ” এছাড়া বক্তব্য রাখেন সোহানুর রহমান সোহান , তিনি এই ছবির প্রতি শুভ কামনা জানিয়েছেন । সিনেমার পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল জানান , এই ছবি একটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে । দেখব , করব , মানব না এই স্লোগান ব্যবহার করার হয় এই সিনেমাটিতে । সমাজে ঘটে যাওয়া নানা সমস্যা তুলে ধরা হয় এই সিনেমাটিতে । সিনেমার ৮০ % কাজ সম্পন্ন হয়ে গেছেন বলে জানান পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল । সর্বশেষ , ছবির মহরত ঘোষণা করেন মুসফিকুর রহমান গুলজার ।

আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ এবার পূ্র্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবেই নির্মিত হচ্ছে। এর আগে ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ এর ফার্স্ট লুকের একটি ট্রেইলার ইউটিউবে প্রকাশ হওয়ার পর ব্যাপক সারা ফেলে ট্রেলারটি।৩০ লাখেরও বেশিবার ইউটিউবে এই ট্রেইলারটি দেখেছে দর্শক। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম এত বিপুল সংখ্যক দর্শক কোনো সিনেমার ট্রেইলার দেখেছে।

Mukhosh Manush‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ নির্মিত হচ্ছে এই সময়ের সাইবার ক্রাইমের গল্প নিয়ে। এতে সাইবার ক্রাইমের শিকার এক নারীর অসহায়ত্বের গল্প তুলে ধরা হয়েছে। এ সময়ের প্রেক্ষাপটে সিনেমাটিকে বাস্তব সম্মত করে তুলতে প্রাণান্তকর প্রয়াস চালাচ্ছেন সিনেমাটির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল ও তার টিম। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আহাদুর রহমান ও সংলাপ লিখেছেন পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল।

2ছবি সম্পর্কে পরিচালক বলেন, ‘আমাদের প্রথম পরিকল্পনা ছিল এটাকে শর্ট ফিল্ম হিসেবে নির্মাণ করা। শর্ট ফিল্ম করার পরে আমাদের একটি ফার্স্ট লুক দাঁড়ায় তার একটি এক্সপেরিমেন্টাল ট্রেইলার ইউটিউবে ছেড়েছিলাম। যেটা আসলে সবাই দেখতে পারবে। ঘটনা হল, ট্রেইলার ছাড়ার পরে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।ট্রেইলারটি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছে।
তথন থেকেই আমরা পরিকল্পনা করেছি, এ সময়ের সাইবার ক্রাইমের গল্প নিয়ে ‘মুখোশ মানুষ—দ্য ফেইক’ একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র হওয়া উচিত।”

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, খুব শীঘ্রই দর্শক তাদের খুব কাছের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাবেন।আমাদের ইচ্ছা, ঈদুল ফিতর বা এর পরেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’

সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, কল্যাণ, রাইজা, লামিয়া মিমো, বড়দা মিঠু এবং বিশেষ চরিত্রে দুইজন চমক থাকছেন। তবে পরিচালক এখনই তা জানাতে চাইছেন না। তিনি বলছেন, ‘দর্শক হলে গিয়েই সে চমকটি দেখবে’।

1মুখোশ মানুষ -দ্য ফেইক এর শুটিং শুরু হয়েছে ২০১৪ সালের মার্চে। সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং শেষ হয়েছে।সিনেমার সব গুলো গান গেয়েছেন সময়ের জনপ্রিয় ব্যাণ্ড চিরকুট, চলচ্চিত্রের ব্যস্ততম সংগীত পরিচালক আহমেদ হুমায়ুন।
মহরত অনুষ্ঠান শেষে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন রেডিও স্বদেশ ডট নেট টিমের রির্পোটাররা মুখোশ মানুষ ” The Fake” সিনেমায় অভিনীত কলা-কৌশলী ও পরিচালকের সাক্ষাতকার নেয় এবং সাক্ষাতকার সরাসরি রেডিওতে সম্প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের সময় রেডিও স্বদেশ ডট নেটের চেয়ারম্যান আর.জে. সাইমুর রহমান ও সাংবাদিক ইমু উপস্থিত ছিলেন। স্বদেশের প্রতিনিধিত্ব করেন আকাশ, বৃষ্টি ও শাহরিন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি