অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড
বিশ্বকাপে ১১৯ রানের বিশাল ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আগের টানা দুই ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ড। সোমবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের দলের পক্ষে ১০৭ বল খেলে সর্বোচ্চ ১২৮ রান করেন মঈন আলি। এ ছাড়াও ইয়ান বেল ৫৪ রান, মরগান ৪৬ […]
আল-আমিনের বিশ্বকাপ শেষ, রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শফিউল
শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে আনা হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল-আমিন হোসেনকে। আর বিশ্বকাপে তার বদলিতে দলে অংশ নিতে সোমবার রাত ঢাকা ছাড়ছেন শফিউল ইসলাম। বিসিবি সূত্র থেকে জানা যায়, সোমবার রাত ৯ টায় এমিরেটস এয়ারলাইন্সে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়া দিবেন এই পেসার। উল্লেখ্য, আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু আল-আমিনের বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় তাকে বাংলাদেশে […]
ঢাবিতে হত্যাকাণ্ড হলে মান্না হবে প্রধান আসামি : ঢাবি প্রক্টর
মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য যদি কোনো ধরনের হত্যাকাণ্ডের শিকার হন, তাহলে মাহমুদুর রহমান মান্নাকে প্রধান আসামি করে মামলা করা হবে। সোমবার সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। […]
প্রতিদিন মিলছে নেতাকর্মীর লাশ : উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার নির্দেশনা
প্রতিদিন দলের বিভিন্ন নেতাকর্মীর লাশ দেশের যত্রতত্র পাওয়া যাচ্ছে। তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের যেসব নেতাকর্মীদের পুলিশ, ডিবি বা র্যাব তুলে নিয়ে যাচ্ছে তাদের পরিবার যাতে দ্রুত দলের কেন্দ্রীয় নেতা, আইনজীবী, সাংবাদিক অথবা বিএনপির গুলশান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন […]
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আওয়ামীপন্থী সাংস্কৃতিক কর্মীদের নিহতদের তালিকায় একুশে পদকপ্রাপ্তদের নিন্দা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক কর্মীদের নিহতদের তালিকা টানানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, যেখানে আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ডিশ-ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগের […]
পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় নরেন্দ্র মোদির শোক
পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটার বার্তায় দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি। দুঃখ প্রকাশ করে মোদি টুইটে লেখেন, বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনও টুইটের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দেড়শ’ যাত্রী নিয়ে দৌলতদিয়া […]
কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি শেখ সেলিমের
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করায় বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। সোমবার জাতীয় সংসদে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া কে? হু ইজ খালেদা জিয়া? আলোচনা করলে, সরকারের সাথে বা বিরোধীদলের সাথে করেন। এরপরও তার সাথে আলোচনা করলে, কূটনৈতিক রীতিনীতি ভঙ্গের জন্য যা […]
নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’
Digi Motion Picture নিবেদিত মুখোশ মানুষ ” The Fake” সিনেমার মহরত সম্পন্ন হয় শুক্রবার এফডিসি এর জহির রায়হান কালার ল্যাব হলে । এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান, মুসফিকুর রহমান গুলজার, নিবার্হী পরিচালক এ কে এম সামসুদ্দোহা ও সিনেমার পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল । বেলা ১১ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু […]