এবার সিরিয়া থেকে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার উত্তরাঞ্চলের আল-হাসাকেহ প্রদেশ থেকে ওই খ্রিস্টানদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর)। এওএইচআরকে উদ্ধৃত করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়, আল-হাসাকেহ প্রদেশের দু’টি গ্রাম কুর্দিস্থানের সামরিক বাহিনীর কাছ থেকে দখলে নেওয়ার পর সেখানকার অন্তত ৯০ খ্রিস্টানকে অপহরণ করে আইএস জঙ্গিরা। এর আগে পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছিল, আল-হাসাকেহ প্রদেশের তাল শামিরান নামে একটি গ্রামে হামলা চালিয়ে সেখানকার ৫৬ জনকে অপহরণ করে নিয়ে যায় এই সময়ের সবচেয়ে বর্বর সন্ত্রাসী গোষ্ঠীটি। প্রায় শ’খানেক এ খ্রিস্টানদের অপহরণের ঘটনায় ফের উদ্বেগ ছড়াচ্ছে ইরাক ও সিরিয়া অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়গুলোতে। বিশেষত গত জানুয়ারিতে লিবিয়া থেকে ২১ খ্রিস্টানকে অপহরণের পর গত ১৫ ফেব্রুয়ারি তাদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশে এ উদ্বেগ আতঙ্কে রূপ নিচ্ছে। যদিও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি পশ্চিমা বিশ্ব বা সিরীয় সরকার Post navigation মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে টেনেহিঁচড়ে মাটিতে গড়াগড়ি খাইয়ে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে আদালতে ওঠালো পুলিশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ‘অপ্রত্যাশিত’