Header_pngএবার ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে শ্রীলঙ্কা। ভারতীয় জেলেরা সমুদ্রসীমা পেরিয়ে শ্রীলঙ্কার অংশে প্রবেশ করলে তাদেরকে গুলি করা হবে বলে হুমকি দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শুক্রবার একটি তামিল নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এমন সময় বিক্রমাসিংহে এ মন্তব্য করলেন যখন উভয় দেশ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। এ ছাড়া ভারতীয় ধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
থানথি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিক্রমাসিংহে বলেন, ‘কেউ যদি আমার ঘর ভেঙ্গে প্রবেশ করতে চেষ্টা করে, তাহলে আমি তাকে গুলি করব। যদি সে মারাও যায়। আইন আমাকে এটা করার অনুমোদন দেয়।’
তিনি বলেন, ‘এটা আমাদের জলভাগ। জাফনার জেলেদের মাছ ধরার অনুমতি দেওয়া হবে। আমরা তাদের এখন মাছ ধরা থেকে বিরত রেখেছি। এ কারণে ভারতীয় জেলেরা আসছে। তারা (জাফনা জেলে) চুক্তি করতে আগ্রহী। তাদের উপযুক্ত স্থানে পুনর্বাসন করা হবে, তবে তা উত্তরের জেলেদের কর্মসংস্থানের জায়গায় নয়।’
জলসীমা লঙ্ঘনকারী জেলেদের গুলি করা মানবাধিকার লঙ্ঘন নয় উল্লেখ করে বিক্রমাসিংহে বলেন, ‘তারা কেন আমাদের জলসীমায় আসবে? তারা কেন আমাদের জলসীমায় মাছ ধরবে? ভারতীয় সীমানায় থাকো। এটা নিয়ে কোনো কথা হবে না।’
কাৎচাথিভু অঞ্চল নিয়ে তিনি বলেন, ‘কাৎচাথিভু শ্রীলঙ্কার অংশ। দিল্লিও এটাকে শ্রীলঙ্কার অংশ বলে মনে করে। আমি জানি এটা তামিলনাড়ুর রাজনীতির অংশ।’
এ সময় তিনি ভারত-শ্রীলঙ্কা ও চীন-শ্রীলঙ্কা ইস্যু নিয়ে কথা বলেন। উভয় দ্বিপাক্ষিক সম্পর্ক শ্রীলঙ্কার কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *