maria_swadeshnews24নিজস্ব প্রতিবেদক: নতুন সিনেমা নিয়ে আসছে পরিচালক সোহানুর রহমান সোহান। আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে ‘অবলা নারী’ শিরোনামের নতুন এই ছবির কাজ।

কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবির প্রথম লটের শুটিং শুরু হবে। এ উপলক্ষে ছবির পুরো ইউনিট নিয়ে ১২ মার্চ ঢাকা ছাড়ছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

এ প্রসঙ্গে সোহানুর রহমান বলেন, “আমরা কক্সবাজারে টানা ২০ দিন শুটিং করবো। সেখানেই প্রথম লটের শুট শেষ করবো। ঢাকাই ফিরে দ্বিতীয় লটের কাজ শুরু করবো।”

Maria_SwadeshNews24মাল্টি মিডিয়ার প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমায় নতুন মুখ নিয়েই কাজ করবেন তিনি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন মারিয়া চৌধুরী, তুর্কী, শ্রাবন খান প্রমুখ।

maria_obala-swadeshnews24ঢালিউডের রানী হতে চলচ্চিত্রে সাড়া জাগাতে সবার ভালোবাসা নিয়ে আসা তরুণ ও সম্ভাবনাময় অভিনেত্রী মারিয়া চৌধুরী প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘আমি চিত্রজগতে নতুন এসেছি এবং সারা জীবন থাকতে চাই। সবার মনে জায়গা করে নিতে চাই। সবার ভালোবাসা চাই। সবার ভালোবাসা নিয়েই আমি ঢালিউডের রানী হতে চাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *