সৌরবিমান ভারতে সৌরশক্তিতে চালিত বিমান ‘সোলার ইমপালস টু’ প্রথমবারের মতো বিশ্বভ্রমণের অংশ হিসেবে গতকাল বুধবার ভারতে অবতরণ করে। দ্বিতীয় দফা উড্ডয়নের পর উড়োজাহাজটি ওমানের রাজধানী মাসকাট থেকে আরব সাগর পেরিয়ে প্রায় ১৫ ঘণ্টার যাত্রা শেষে আহমেদাবাদে পৌঁছায়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করেও যে দূরপাল্লার আকাশযাত্রা সম্ভব, তা প্রমাণ করতেই সৌরবিমানটির এই অভিযান। কার্বন তন্তুর তৈরি মাত্র ২ হাজার ৩০০ কেজি ওজনের বিমানটির ৭২ মিটার প্রশস্ত ডানায় ১৭ হাজার ২৪৮টি সৌর প্যানেল যুক্ত রয়েছে। সেগুলো সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে বিদ্যুতে রূপান্তর করতে পারে। আর সেই বিদ্যুৎ শক্তিতে চলে উড়োজাহাজটির চারটি ইঞ্জিন। আবুধাবি থেকে গত সোমবার যাত্রা শুরু করে সোলার ইমপালস টু। এটি আহমেদাবাদ থেকে বারানসি হয়ে মিয়ানমার ও চীন হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাবে। Post navigation ইউরোপের বন্ধ দুয়ার খুলছে মোহাম্মদ নাশিদের ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত