ডিএনএ
ডিএনএ
ডিএনএ

ইতালির এক জাতীয় বীর ও কবির ডিএনএ পুনর্গঠন করার দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শত বছর আগে ওই কবি তাঁর প্রেমিকাকে একটি রুমাল পাঠিয়েছিলেন। কবির ডিএনএ পুনর্গঠনে ওই রুমালের সহায়তা নেওয়া হয়েছে।
ওই কবির নাম গ্যাব্রিয়েল দ্য আনুনজিও। ১৮৬৩ সালে জন্ম নেওয়া ওই কবি ১৯৩৮ সালে মারা যান। ভালোবাসার স্মারক হিসেবে ওই কবি ১৯১৬ সালে তাঁর প্রেমিকা ওলগা লেভি ব্রুনারকে একটি রুমাল দেন। ব্রুনারকে দেওয়া একটি চিঠি, হাতির দাঁতের তৈরি দাঁত পরিষ্কার করার একটি ব্রাশ ও ওই চিঠিটি ভিটোরিয়েল ডেগলি ইতালিয়ানি ফাউন্ডেশনে রাখা ছিল। এই নিদর্শনগুলোর মধ্যে ওই রুমালে পাওয়া কবির শুক্রাণু বিশ্লেষণ করে তাঁর ডিএনএ পুনর্গঠন করেন বিশেষজ্ঞরা।
পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের ভাষ্য, পুরোনো ও অসমাপ্ত মামলার রহস্যজট খুলতে এই কৌশল উপকারী হতে পারে।
অন্যদিকে ইতালিয়ানি ফাউন্ডেশনের প্রধান গিওরদানো ব্রুনো গুয়েররি কিছুটা হাস্যরস করে বলেছেন, এই পরীক্ষা ভবিষ্যতে দেহাবশেষ না থাকা ঐতিহাসিক ব্যক্তিদের ক্লোনিংয়ের পথ উন্মুক্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *