শাজাহান খন্দকার
শাজাহান খন্দকার

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সুকন্ঠ সংবাদ পাঠক ও উপস্থাপক শাহজাহান খন্দকার চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে বয়স হয়েছিলো মাত্র ৫১ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ যোহর রামপুরা টেলিভিশন ভবনে এবং দ্বিতীয় জানাজা বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও -এর জাতীয় বেতার ভবনে অনুষ্ঠিত হবে। সকল সংবাদ পাঠককে প্রিয় সাজু এর জানাজায় শরীক হবার বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবার।

শাহজাহান খন্দকারের অকাল প্রয়াণে রেডিও স্বদেশ ডট নেট,স্বদেশ নিউজ টুয়েনটিফোর ডট কম এবং স্বদেশ টিভি পরিবার গভীর শোক প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *