স্বাস্থ্যসেবায় সারচার্জ দিয়ে ছয় মাস বা তার বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানকারীরা দেশটির জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করতে পারবেন। তার জন্যে ছয় মাসের বেশি সময়ের যুক্তরাজ্যের ভিসার জন্য ইউরোপীয় ইউনিয়নবহির্ভূত বিদেশিদের ‘স্বাস্থ্যসেবা সারচার্জ’ দিতে হবে। আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর অতিরিক্ত স্বাস্থ্যসেবা সারচার্জ ছয় মাস বা তার কম সময়ের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ সারচার্জের পরিমাণ শিক্ষার্থীদের জন্য ১৫০ ইউরো এবং অন্য সব ধরনের ভিসার আবেদনের ক্ষেত্রে ২০০ ইউরো, যা ভিসা ফি জমা দেওয়ার সময় দিতে হবে।

রোববার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশি ভিসা প্রার্থীরা অনলাইনে সারচার্জ দিতে ব্যর্থ হলে ভিসা ফির সঙ্গেই অতিরিক্ত সারচার্জ জমা দেবেন।

যুক্তরাজ্যের অভিবাসন ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ারের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃটিশ নাগরিকরা জাতীয় স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার জন্য নিয়মিতভাবে কর দিয়ে থাকেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *