কিউবাতে ডিমের মতো সাধারণ ভোগপণ্য সরকারের নিয়ন্ত্রণাধীন।

আশি লক্ষ ডিম চুরি করে কালোবাজারে বিক্রির দায়ে কিউবার এক আদালত ১৮ জন সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে।

কিউবার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র গ্রানমা খবর দিচ্ছে, দন্ডপ্রাপ্তরা সবাই সরকারের ডিম বিতরণ সংস্থার কর্মচারি।

এই চুরির খবরটি প্রথম প্রকাশিত হয় গ্রানমাতেই।

তারা জানায়, ২০১২ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে অসাধু কর্মচারিরা মিলে কালোবাজারে ৮০ লক্ষ সরকারি ডিম বিক্রি করে।

এরা ভুয়া চালানপত্র ও ভুয়া হিসেব তৈরি করে ডিম কালোবাজারি করতো বলে খবরে বলা হয়।

এতে কিউবার কমিউনিস্ট সরকারের প্রায় ৩.৫ লক্ষ ডলার সমপরিমান অর্থের লোকসান হয় বলে কর্মকর্তারা বলছেন।

এই মামলায় প্রমাণের অভাবে একজন বেকসুর খালাস পান।

আদালত আরো ছয় ব্যক্তিকে চুরির টাকা ফেরত দেয়ার আদেশ দিয়েছে।

প্রেসিডেন্ট রাউল ক্রাস্ট্রো ২০০৯ সালে এক দুর্নীতি-বিরোধী আন্দোলন শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *