ভালুকা
ভালুকায় পুলিশের অসাদাচারন

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাখিরচালা নামক আদিবাসী খ্রিষ্ঠান পল্লীতে ইস্টারসানডে অনুষ্ঠানে পুলিশের সাথে আদিবাসী মহিলার কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ জরিয়ে পরলে ,আদিবাসী লোকজন ভালুকা মডেল থানার এ এস আই হারুন অর রশিদ কে অবরোদ্ধ করে রাখে , এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় গত ( ০৫ মার্চ ) রবিবার বিকালে খ্রাষ্ঠান সম্প্রদায়ের লোক জন ইস্টার সানডে অনুষ্ঠান পালন করছিলেন । এ সময় ভালুকা মডেল থানার এ এস আই হারুন অর রশিদ আদিবাসী মহিলা সদস্য ডালিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ডালিয়া কে মার পিট শুরো করে । এ ঘটনা জানতে গিয়ে অপর আদিবাসী আরও ২ মহিলা কেও মারপিট করে এ এস আই হারুন । এক পর্যায়ে তিন জনই আহত হয়ে মাটিতে পরে যায় । আহতরা হলো ডালিয়া মারাক ( ৩৬ ) কা ন মারাক ( ৩৮ ) ও গোলাপ সাংমা ( ১৬ ) । পরে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে গেলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এ পুলিশকে আটক করে রাখে । পরে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার সঙ্গীয় র্ফোস নিয়ে গিয়ে ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে এ এস আই হারুন কে উদ্ধার করে করে বলে জানা যায় । এ ঘটনায় এলাকার জনগনের পুলিশের প্রতি ঘৃনা ও ক্ষোভের সূষ্টি হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *