পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হতে যাচ্ছে মাদক। সেই লক্ষ্যে ইতোমধ্যে দেশটির দুটি ইসলামী দল পার্লামেন্টে সব ধরনের মাদক নিষিদ্ধ করে আইন করার প্রস্তাব করেছে।

ইসলামপন্থী একটি দলের পার্লামেন্ট সদস্য আশাবাদ ব্যক্ত করেছেন এ বছরের শেষ নাগাদ এটি আইনে পরিনত হবে। ওই সদস্য বলেছেন, পার্লামেন্টে উত্থাপিত মাদক নিষিদ্ধে এই বিলটি জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেয়া হয়েছে, আদর্শের কারণে নয়।

প্রস্তুাবটিতে মাদক সেবনকারীর শাস্তি দুই বছরের কারাদ-ে উন্নিত করারও প্রস্তাব করা হয়েছে।

দেশটির পার্লামেন্টে উত্থাপিত এই প্রস্তাব কতটুকু সমর্থন পেয়েছে তাৎক্ষণিভাবে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য- প্রস্তাবটিতে কিছু বিশেষ এলাকা যেমন- পর্যটন এলাকা বা পাঁচ তারকা হোটেলগুলোকে নিষিদ্ধের আওতামুক্ত রাখারও প্রস্তাব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *