বিজিবির টহল নৌকাডুবি, হারানো অস্ত্র উদ্ধার

BGB
বিজিবি

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে টহল দেওয়ার সময় বিজিবির একটি নৌকা ডুবিতে এক বিজিবি সদস্যের হারিয়ে যাওয়া অস্ত্র ও একশো’ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটে অস্ত্র ও ১২টায় শত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবির টহল নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা বিজিবি-৩৭ ব্যাটালিয়নের মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির পাঁচ সদস্য সাঁতরিয়ে তীরে উঠে আসেন। তবে ইউসুফ আলী নামে এক বিজিবি সদস্যের কাছে থাকা অস্ত্র ও একশো’ রাউন্ড গুলি নদীতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী সদও দমকল বাহিনীর উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।পরে গভীর রাত পর্যন্ত তা উদ্ধার তৎপরতা চলে। তবে তা পাওয়া যায়নি।এরপর সকালে স্থানীয় জেলেদের মাধ্যমে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। এতে বাবলু মালিথা নামে একজন জেলে তার জালে অস্ত্রটি উদ্ধার করেন এবং সোহান ও তারা মিয়া নামে জেলে দুইজন শত রাউন্ড গুলি উদ্ধার করেন।রাজশাহী সদর দমকল বাহিনীর স্টেশন অফিসার হুমায়ন কবির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ বিষয়ে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, প্রকৃত ঘটনা জানতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমান এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি