টুইট নিয়ে সালমানের অজানা পাঁচ

salman khan 3

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান। ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এসব সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুসারীর সংখ্যা নেহাতই কম নয়। সালমান টুইটারে যোগ দেন ২০১০ সালের এপ্রিল মাসে। প্রথম টুইটার বার্তায় তিনি লিখেছিলেন, ‘আরবাজ নে কাহা কে টুইট কারো তো বানতা হ্যায় বস।’ পাঁচ বছরের […]

লিবিয়ার উপকূলে জাহাজডুবি, ৪০০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

9bc0814c7cbd29b0ec52fc5e96a92674 21

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে গত রোববার জাহাজডুবির ঘটনায় ৪০০ জন নিখোঁজ হয়েছেন। তাঁরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এসব যাত্রী লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন। উদ্ধার করা যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার রয়টার্স ও এএফপির খবরে এ কথা জানানো হয়। উদ্ধার করা যাত্রীদের তথ্যের বরাত দিয়ে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানায়, […]

বিজিবির টহল নৌকাডুবি, হারানো অস্ত্র উদ্ধার

bgb dhaka report 19198

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে টহল দেওয়ার সময় বিজিবির একটি নৌকা ডুবিতে এক বিজিবি সদস্যের হারিয়ে যাওয়া অস্ত্র ও একশো’ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটে অস্ত্র ও ১২টায় শত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবির টহল নৌকা ডুবির ঘটনা ঘটে। […]

কী করবেন জাকারবার্গ?

markzuckerberg

মার্ক জাকারবার্গের সফল উদ্যোগ ফেসবুক। কিন্তু এরপর? এখানেই থেমে যাবেন; নাকি তিনি শুরু করবেন নতুন কোনো মিশন? এবার ফেসবুকের চেয়েও বড় এক মিশনে নেমেছেন তিনি। বিশ্বের সবখানে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা করে দিতে চান ফেসবুকের প্রতিষ্ঠাতা। কিন্তু এ উদ্যোগ এই স্বপ্ন সফল করতে সব বাধা পেরিয়ে কীভাবে সফল হবেন জাকারবার্গ? মার্ক জাকারবার্গের সফলতার এক মূলমন্ত্রের […]

রামপুরায় টিনশেড ঘর দেবে গিয়ে নিহত ৫

679fd645d509cd538b44e58dad058e01 Rampura building

রাজধানীর রামপুরা থানার হাজীপাড়া এলাকায় আজ বুধবার একটি টিনশেড ঘর দেবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপপরিচালক এ বি এম নুরুল হক স্বদেশ নিউজ ২৪ কে এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাঁও চৌধুরীপাড়ায় মাটির মসজিদ ঝিলপাড় বেগের বাড়ি এলাকায় […]

ভোলা সদর হাসপাতালে ১শ’ শয্যায় উন্নীত করা হলেও কিন্তু বাড়তি লোকবলের অনুমোদন এখনো মেলেনি

pic 1

ভোলা সদর হাসপাতালে চলছে চিকিৎসকের তীব্র সংকট। এর মধ্যেও চিকিৎসকেরা অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ করেছেন রোগীরা। চিকিৎসক সংকট যেন পিছু ছাড়ছে না ভোলা হাসপাতালের। প্রায় ১৫ বছরেও মেলেনি ১শ’ শয্যার ভোলা সদর হাসপাতালে জনবল। তাই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তাঁরা সেবা পাচ্ছেন না রোগীরা, এতে করে দুর্ভোগের মধ্যে পড়ছেন তারা। ভোলা সদর হাসপাতালের চিকিৎসক […]

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

acce

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আফসানা মিম (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত আফসানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও যুগিপাড়া সরকারি প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। গতকাল মঙ্গলবার ১লা বৈশাখের দিন বিকালে উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, আফসানা মিম মঙ্গলবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে […]

নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়কে মডেল ও জাতীয়করনের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

naldanga photo 15 4 15

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কে মডেল ও জাতীয়করনের দাবিতে ছাত্র-ছাত্রী ,শিক্ষক ,পরিচালনা কমিটি ও এলাকাবাসী মানববন্ধন সমাবেশ করেছে।পরে নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় । বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভিত্তিক নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কে মডেল ও জাতীয়করনের দাবিতে ঐ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক- –শিক্ষিকা ,পরিচালনা কমিটির সদস্য […]

তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় তিন সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। বুধবার দুপুরে হাইকোর্টের জেষ্ঠ্য বিচারপতি এই আদেশ দেন। এর আগে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুই মামলার শুনানি হয়। আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ […]

মোহনা টিভি’র অনুষ্ঠানসূচী : বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০১৫ইং)

MUSHAFIR KHANA.1

সকাল… ৮ টা ০০ মি. ঃ প্রতিদিনের গানের অনুষ্ঠান আজমেরী জেমস হাউস“মোহনার সকাল”(সরাসরি) ১০ টা ৩০ মি. ঃ মোহনা সংবাদ ১২ টা ৩০ মি. ঃ মোহনা বিজনেস নিউজ দুপুর.. ২ টা ৩০ মি. ঃ মোহনা দুপুরের সংবাদ ৩ টা ০০ মি. ঃ বাংলা ছায়াছবি“নরম গরম”[ অঞ্জু , ওয়াসিম] ৪ টা ৩০ মি. ঃ মোহনা সংবাদ […]

কোকেন নিয়ে বিপাকে পাকিস্তানি খেলোয়াড়

আরও একবার ডোপ-পাপের কালিতে কলঙ্কিত হলো পাকিস্তান ক্রিকেট। এক উদীয়মান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে নেশাজাতীয় মাদকদ্রব্য কোকেন সেবনের আলামত পেয়েছে ভারতের একটি পরীক্ষাগার। বিষয়টি আমলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগ প্রমাণিত হলে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন রাজা হাসান নামের ওই খেলোয়াড়। বিশ্ব ডোপিং প্রতিরোধ সংস্থা (ওয়াডা) অনুমোদিত ওই পরীক্ষাগারে […]

রাজধানীতে ২৫ লক্ষ জাল টাকা ও সরঞ্জামাদি উদ্ধার : গ্রেফতার ৪

রাজধানীর পশ্চিম আগারগাঁও সমবায় অধিদপ্তরের পিছনে বিএনপি বস্তির ভাড়াটিয়া আমজাদের বাসায় অভিযান পরিচালনা করে জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১. জালিয়াতি চক্রের মূলহোতা মোঃ আমজাদ হোসেন ২. মোঃ আঃ সালাম শেখ ৩. মোঃ নজরুল ইসলাম ও ৪. মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ […]

‘রেড এলার্ট’ গ্রেফতারি পরোয়ানা নয়

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ‘রেড এলার্ট’ কোনো গ্রেফতারি পরোয়ানা নয়। আসামিকে গ্রেফতারে সংস্থাটি কোনো বাহিনী পাঠায় না বা কোনো দেশকে চাপও দিতে পারে না। ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘রেড এলার্ট’ জারির বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে ইন্টারপোল জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া […]

শুরুতেই দুই ওপেনার সাজঘরে

প্রস্তুতি ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রীতিমত বিপর্যয়ের মুখে বিসিবি একাদশ। দলীয় ৯ রানেই দুই ওপেনার তামিম ইকবাল ও রনি তালুকদার আউট হয়ে সাজঘরে ফেরেন। ক্রিজে রয়েছেন লিটন দাস ও সাব্বির রহমান। পাকিস্তানের দুই পেস বোলার জুনায়েদ খানের বলে রনি (০) ও রাহাত আলীর বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তামিম (৯)। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি […]

আব্বাসের জামিন আদেশ ২টার পরে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানী শেষ হয়েছে। বুধবার দুপুর ২টার পরে আদেশ দেবেন আদালত। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার দুপুরে এ শুনানী হয়। আদালতে আব্বাসের পক্ষে শুনানী করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানী […]