মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
তিনি ক্ষমতায় থাকা কালে ২০১২ সালে বিরোধী প্রতিবাদকারীদের গ্রেফতার ও তাদের ওপর নির্যাতন চালানোর হুকুম দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ২০১২ সালের ৫ই ডিসেম্বর তিনি তার প্রাসাদের সামনে থাকা বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে নির্যাতন করেছে বলে রায়ে জানিয়েছে আদালত।
তবে মি. মুরসিকে খুনের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, অন্যথায় তার মৃত্যুদণ্ডের রায় হতে পারতো।
বর্তমানে আরো অনেক মামলাতে মি. মুরসির বিচার চলছে। এই প্রথম তার একটির রায় দেওয়া হলো।
এই একই মামলায় আরো ১২জনের একই সাজা হয়েছে।
উল্লেখ্য, মিশরের সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতা থেকে উৎখাত করে।
প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে ২০১২ সালের ডিসেম্বর মাসে বিরোধী প্রতিবাদকারীদের সাথে মি. মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের এই সংঘর্ষ ঘটে।
সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *