আফগানিস্তানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অন্তত ৫৪ জন তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে এ সব অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৪ বিদ্রোহী নিহত হয়েছেন। নাঙ্গারহার, কুন্দুজ, বাদাখশান, সার-ই-পল, উরুজগান, পাকটিয়া ও জাবুল প্রদেশে ওই সব অভিযান চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *