Gazipur_District_Map_Bangladesh99-311x186গাজীপুরে গোপন বৈঠক থেকে নগর সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২০টি পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট। গতরাতে শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিববাড়ি মোড় এলাকার ইউরো বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ। এসময় গাজীপুর মহানগর শাখা জামায়াতের সেক্রেটারি খাইরুল হাসানসহ ৩৪জনকে আটক করা হয়।

পরে, রেস্টুরেন্টের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ২০টি পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়। আটককৃত জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছিলো বলে জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *