bajro_27479

বগুড়ার ধুনট ও নন্দীগ্রামে বজ্রপাতে নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন : ধুনট সদর ইউনিয়নের পাকিহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের নিমাই চন্দ্রের স্ত্রী জামুলি (৪০)।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জমিতে কাজ করতে যান রফিকুল ইসলাম। এ সময় বজ্রপাত হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের নিমাই চন্দ্রের স্ত্রী জামুলি (৪০) আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে মাঠে গরু চরাতে বের হন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জামুলি। ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শামছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *